বচসাকে কেন্দ্র করে এক ব্যক্তির খুনের ঘটনা ঘটলো বাঁকুড়ার

বচসাকে কেন্দ্র করে এক ব্যক্তির খুনের ঘটনা ঘটলো বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকার তেলিরডাঙ্গা গ্রামে। মৃতের নাম তারাপদ লোহার (৫৫)।

স্থানীয় সূত্রে খবর, গত রবিবার গ্রামের পুকুরে
সঙ্গে তারাপদ লোহারের বচসা বাধে। তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। এই ঘটনায় গুরুতর জখম হন তারাপদ লোহার। তাকে দ্রুততার সঙ্গে পাত্রসায়র ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়। সোমবার সন্ধ্যায় ঐ মৃতদেহ গ্রামে নিয়ে এলে মৃতের পরিবার ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ গিয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়। মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পাত্রসায়র থানার পুলিশ স্বরুপ লোহার ও গাজন লোহার নামে দুই অভিযুক্ত আটক করে। পুলিশের পক্ষ থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

Others News